উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
লালমনিরহাট সদর উপজেলার দুরাকুটি বাজারে অতিরিক্ত দামে এবং বিক্রয় মেমো ছাড়া সিলিন্ডার গ্যাস বিক্রির অপরাধে একটি প্রতিষ্ঠানকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আজ শনিবার বিকেলে মেসার্স বোগদাদি এন্টারপ্রাইজ নামের ওই প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয় এবং জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মামুনুর রশিদের নেতৃত্বে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে এ অভিযান পরিচালিত হয়।
অভিযান শেষে ম্যাজিস্ট্রেট জানান, জনস্বার্থ ও ভোক্তা অধিকার রক্ষায় জেলা প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।