উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা আট দিন বন্ধ থাকার পর দিনাজপুরের হিলি স্থলবন্দরে আবার শুরু হয়েছে আমদানি-রপ্তানি কার্যক্রম। আজ শনিবার দুপুর আড়াইটা থেকে এই স্থলবন্দরের কার্যক্রম স্বাভাবিক হয় এবং দুই দেশের মধ্যে পণ্য পরিবহন সচল হয়।
আজ বিকেলে ৪টায় বিষয়টি নিশ্চিত করেছেন হিলি স্থলবন্দর কাস্টমস সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. শাহীনুর ইসলাম মণ্ডল।
এদিকে হিলি স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া জানান, পণ্য আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও ইমিগ্রেশন দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত চালু ছিল এবং আজ সকালেও যাত্রী পারাপার স্বাভাবিক ছিল।