উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তাঁর রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় পরীক্ষার মুখে রয়েছেন। এই পরীক্ষায় পাস করলে তাঁকে আবার প্রধানমন্ত্রীর পদে দেখা যেতে পারে এবং ফেল করলে রাজনীতির ইতি ঘটতে পারে। আগামী মঙ্গলবার ২৬তম পার্লামেন্ট নির্বাচনের মধ্য দিয়ে নেতানিয়াহুর ভাগ্যে কী আছে তা নির্ধারিত হবে।
ইসরায়েলের পার্লামেন্ট নেসেটের মোট আসনসংখ্যা ১২০টি এবং সরকার গঠনের জন্য অন্তত ৬১টি আসন পেতে হয়। ইসরায়েলের ইতিহাসে এখন পর্যন্ত কোনো দল এককভাবে এই আসন অর্জন করতে পারেনি। জোট গঠনের জন্য দলগুলো ২৮ দিন সময় পায় এবং এই সময়ে ব্যর্থ হলে আবার নির্বাচন অনুষ্ঠিত হয়।
১৯৪৮ সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পর থেকে ১৪ জন প্রধানমন্ত্রী দায়িত্ব পালন করেছেন যার মধ্যে নেতানিয়াহুই সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালন করেছেন। গাজায় যুদ্ধাপরাধের অভিযোগে ২০২৪ সালের নভেম্বরে তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ আদালত।
বিশ্বাসের বরখেলাপ, জালিয়াতি ও ঘুষ গ্রহণের অভিযোগে নেতানিয়াহুর বিরুদ্ধে তিনটি মামলার বিচার চলমান রয়েছে। ২০২০ সালে এই বিচার শুরু হওয়ার পর থেকে তিনি তা এড়ানোর চেষ্টা করছেন। নির্বাচনে মূল প্রতিদ্বন্ধিতা হবে নেতানিয়াহু শিবির এবং নেতানিয়াহুবিরোধী শিবერი র মধ্যে।