উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
অসদাচরণ ও পলায়নের অভিযোগে চাকরি হারিয়েছেন পুলিশ টেলিকম ঢাকার সাবেক পুলিশ সুপার ড. তানিয়া আনসারী। গত রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শৃঙ্খলা-১ শাখা থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরীর সই করা ওই প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।
ড. তানিয়া আনসারীর বিরুদ্ধে সরকারি কর্মচারী বিধিমালা অনুযায়ী অসদাচরণ ও পলায়ন-এর অভিযোগে বিভাগীয় মামলা রুজু করা হয়েছে। বর্তমানে তিনি দেশের বাইরে কানাডায় অবস্থান করছেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
বিধিমালা অনুযায়ী তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা প্রয়োজন ও সমীচীন বলে বিবেচিত হয়েছে। সেই লক্ষ্যে তাকে ২০২৫ সালের ১০ মে থেকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো।
সাময়িক বরখাস্তকালীন তিনি পুলিশ অধিদপ্তর, ঢাকায় সংযুক্ত থাকবেন। এছাড়া তিনি নির্ধারিত বিধি অনুযায়ী খোরপোষ ভাতা প্রাপ্য হবেন বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে।