উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
শ্যামনগরে তিতাস স্পোর্টিং ক্লাব আয়োজিত সুমন-শাহীন শর্ট সার্কেল ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬ (সিজন-২)-এর দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ম্যাচে মুখোমুখি হয়েছিল তিতাস স্পোর্টিং ক্লাব শ্যামনগর ও ড্রাগন স্পোর্টিং ক্লাব। টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন ড্রাগন স্পোর্টিং ক্লাবের অধিনায়ক মাসুম। নির্ধারিত ১২ ওভারে ৪ উইকেট হারিয়ে ১১৫ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে তোলে ড্রাগন। দলের হয়ে সর্বোচ্চ ৪০ রান করে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন আক্তার ইমন।
জবাব দিতে নেমে নির্ধারিত ১২ ওভারে ৫ উইকেট হারিয়ে ১০৮ রান সংগ্রহ করতে সক্ষম হয় তিতাস স্পোর্টিং ক্লাব শ্যামনগর। ফলে ৭ রানের রোমাঞ্চকর জয় নিয়ে ফাইনাল নিশ্চিত করে ড্রাগন স্পোর্টিং ক্লাব। দুর্দান্ত বোলিং করে ৩ ওভারে ১৮ রান দিয়ে ৩ উইকেট শিকার করে ইমপ্যাক্ট প্লেয়ার অব দ্য ম্যাচ হয়েছেন নারায়ণ মাসুম। ম্যাচ শেষে ম্যাচ সেরা পুরস্কার বিজয়ীদের হাতে তুলে দেন আখাউড়া উপজেলা বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক হাজী আল আমিন মুন্সী।