উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় আদর্শ স্কুল অ্যান্ড কলেজের সামনে দুটি ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। রোববার রাত ১০টা ৪৬ মিনিটের দিকে ঘটা এই বিস্ফোরণে আক্তার হোসেন নামের এক পথচারী সামান্য আহত হন।
বিষয়টি নিশ্চিত করে তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, দুর্বৃত্তরা দুটি ককটেল নিক্ষেপ করলেও একটি বিস্ফোরিত হয় এবং অন্যটি অক্ষত থাকে। কীভাবে এবং কারা এই ঘটনা ঘটিয়েছে, তা খতিয়ে দেখতে পুলিশের একাধিক টিম কাজ করছে বলে তিনি জানান।
খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং পরে ক্রাইম সিন ইউনিট এসে সেখান থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করে। তবে দুর্বৃত্তরা মোটরসাইকেল, রিকশা নাকি প্রাইভেটকারে করে এসে এই হামলা চালিয়েছে, সে বিষয়ে পুলিশ এখনও নিশ্চিত হতে পারেনি।