উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের ব্যবস্থাপনায় শহীদ তাজউদ্দীন আহমেদ ইনডোর স্টেডিয়ামে চলছে ৪০তম জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ-২০২৬। প্রতিযোগিতার তৃতীয় দিনে আজ রোববার পুরুষ একক ও দ্বৈত ইভেন্টে বেশ কিছু রোমাঞ্চকর ম্যাচ অনুষ্ঠিত হয়েছে, যেখানে শাটলাররা নিজেদের সেরাটা দিয়ে পরবর্তী রাউন্ড নিশ্চিত করেছেন।
আজ পুরুষ এককের ম্যাচে সিলেট জেলার মো. আব্দুল হামিদ লোকমান ২১-৯, ২১-১৪ পয়েন্টে ফেনী জেলার তীর্থঙ্কর হালদারকে পরাজিত করেন। এছাড়া বরগুনা জেলার আশিকুর রহমান অর্ণবকে ২১-১১, ২১-১০ পয়েন্টে হারিয়েছেন বাংলাদেশ আনসারের মোস্তাফিজুর রহমান।
পুরুষ দ্বৈত ইভেন্টের লড়াইগুলোও ছিল বেশ আকর্ষণীয় এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। রংপুর জেলার মেহফুজ ও পলাশ জুটিকে ২১-৮, ২১-১৫ পয়েন্টে হারিয়েছেন কিশোরগঞ্জ জেলার মাহমুদুল হক তাহসিন ও আসাদুজ্জামান নূর তামিম জুটি।
হবিগঞ্জ জেলার ইমন ও স্বপন ২১-৯, ২১-১০ পয়েন্টে ঢাকা জেলার মো: সাজিদ হোসেন ও সাদ আব্দুল্লাহকে হারিয়ে জয় পান। অন্যদিকে বরগুনা জেলার আশিকুর রহমান অর্ণব ও কায়েস মাহমুদ জুটি ২১-৮, ২১-১১ পয়েন্টে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সুমন্ত সিংহ ও ইয়াকুব শেখকে পরাজিত করেন।