উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
শারদীয় দুর্গাপূজা উদযাপন নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ রাখতে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণের অংশ হিসেবে টাঙ্গাইলের মধুপুরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম (পিপিএম-সেবা)।
শনিবার ১৭ অক্টোবর রাতে তিনি মধুপুর পৌর শহরের বাসস্ট্যান্ড-সংলগ্ন সাহাপাড়া পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তিনি পূজা মণ্ডপের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং আইনশৃঙ্খলা রক্ষায় সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা ও পূজা উদযাপন কমিটির সদস্যদের সঙ্গে কথা বলেন।
পরিদর্শনকালে অতিরিক্ত পুলিশ সুপার (গোপালপুর সার্কেল) ফৌজিয়া হাবিব খান, সহকারী পুলিশ সুপার (মধুপুর সার্কেল) আরিফুল ইসলাম ও মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম ফজলুল হক উপস্থিত ছিলেন।
এছাড়া কালিহাতী ও ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, মধুপুর থানার উপপরিদর্শকগণ এবং পূজা উদযাপন কমিটির আহ্বায়ক বিকাশ চন্দ্র ঘোষ ও সদস্যসচিব মানিক চন্দ্রসহ কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।