উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বাংলাদেশের মৎস্য ও পোল্ট্রি খাদ্য উৎপাদনশিল্পে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করছে এসবি ফিস ফিড মিলস্। গুণগত মান, উন্নত উৎপাদনব্যবস্থা ও খামারিদের চাহিদাকে গুরুত্ব দিয়ে তৈরি প্রতিষ্ঠানটির ফিড এখন দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক বাজারে প্রবেশ করেছে।
এরই ধারাবাহিকতায় বাংলাদেশের টেকনাফ সীমান্ত দিয়ে মিয়ানমারে রপ্তানি হচ্ছে এসবি ফিড। সংশ্লিষ্টদের মতে, এই রপ্তানি কার্যক্রম দেশের ফিডশিল্পের জন্য সম্ভাবনাময় একটি অগ্রযাত্রা।
প্রতিষ্ঠানটির ফিডের গুণগত মান ও বাজারে চাহিদাকে আন্তর্জাতিক পর্যায়ে সম্প্রসারণের ক্ষেত্রে কার্যকর ভূমিকা পালন করছেন এসবি গ্রুপের স্বনামধন্য ডেপুটি জেনারেল ম্যানেজার ডিজিএম জনাব মোঃ আজহারুল ইসলাম আজহার। পাশাপাশি এসবি গ্রুপের মালিকপক্ষ ও জেনারেল ম্যানেজমেন্টের সহযোগিতা এবং সম্মিলিত প্রচেষ্টাও এ উদ্যোগকে এগিয়ে নিতে ভূমিকা রাখছে।
এসবি ফিডের আন্তর্জাতিক বাজারে প্রবেশ প্রসঙ্গে ডিজিএম মোঃ আজহারুল ইসলাম আজহার বলেন, এসবি ফিডের গুণগত মান অত্যন্ত ভালো। এ কারণেই খামারিদের কাছে আমাদের ফিডের চাহিদা রয়েছে। খামারিদের চাহিদা ও প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে আমরা ফিডের মান আরও উন্নত করার ওপর জোর দিয়েছি। গুণগত মান বজায় রাখা এবং পণ্যের উৎকর্ষ সাধনই আমাদের প্রধান লক্ষ্য।
বাংলাদেশের ফিডশিল্পের জন্য আন্তর্জাতিক বাজারে প্রবেশ নিঃসন্দেহে একটি সম্ভাবনাময় পদক্ষেপ। এসবি ফিস ফিড মিলসের মিয়ানমারে রপ্তানি কার্যক্রম সেই সম্ভাবনাকে আরও এগিয়ে নেওয়ার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে।