উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
শনিবার ১৭ অক্টোবর বিকেলে টাঙ্গাইল জেলা প্রশাসনের আয়োজনে ও জেলা শিল্পকলা একাডেমির সহযোগিতায় জেলা প্রশাসক কার্যালয় সংলগ্ন জনসেবা চত্বরে লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস পালিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-২ গোপালপুর-ভূঞাপুর আসনের সংসদ সদস্য মো. আব্দুস সালাম পিন্টু। টাঙ্গাইলের জেলা প্রশাসক আবু সাঈদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ শামসুল আলম সরকার।
এছাড়াও অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মো. সেলিম মিঞা, টাঙ্গাইল ল কলেজের অধ্যক্ষ খান মোহাম্মদ খালেদ এবং জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানুসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে লালন সাঁইয়ের জীবন, দর্শন, মানবতাবাদী চিন্তাধারা এবং বাংলা লোকসংস্কৃতিতে তাঁর অবদান তুলে ধরা হয়।
লালন সাঁইয়ের গান ও দর্শন যুগে যুগে মানুষকে অসাম্প্রদায়িকতা, মানবপ্রেম এবং সাম্যের শিক্ষা দিয়ে আসছে এবং তাঁর সৃষ্টিকর্ম বাংলার লোকসংগীতের গুরুত্বপূর্ণ অংশ। আয়োজকরা জানান যে, লালন সাঁইয়ের জীবনদর্শন ও সৃষ্টিকর্ম নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।সকলের উপস্থিতিতে অত্যন্ত ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।