উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নিতে যাওয়া মানিকগঞ্জ জেলা দলের চারজন অ্যাথলেট ও চারজন ব্যাডমিন্টন খেলোয়াড়ের হাতে আনুষ্ঠানিকভাবে জার্সি তুলে দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার (২২ অক্টোবর) মানিকগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে মনোনীত খেলোয়াড়, কোচ ও টিম ম্যানেজারের হাতে এই জার্সি তুলে দেন জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য-সচিব গোলাম কিবরিয়া সাইদ। প্রতিযোগিতায় পুরুষ বিভাগের অ্যাথলেটিক্সে নারায়ণ রাজবংশী, মো. আরজু এবং শ্রীকৃষ্ণ বিভিন্ন ইভেন্টে অংশ নেবেন এবং নারী বিভাগে মারিয়া আক্তার প্রতিনিধিত্ব করবেন।
জার্সি বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটির সদস্য ও মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, সাবেক জাতীয় ফুটবল খেলোয়াড় ও কোচ মোশাররফ হোসেন বাদল, জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভ এবং জেলা অ্যাথলেটিকস দলের কোচ মীর প্লাবন। অনুষ্ঠানে অতিথিরা অংশগ্রহণকারী খেলোয়াড়দের জন্য শুভকামনা জানান।
অতিথিরা আশাবাদ ব্যক্ত করেন যে, জাতীয় পর্যায়ে নিজেদের সেরাটা প্রদর্শন করে এই খেলোয়াড়েরা মানিকগঞ্জ জেলার সুনাম ও মর্যাদা বৃদ্ধি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। সমগ্র অনুষ্ঠানে জেলা ক্রীড়া সংস্থার বিভিন্ন কর্মকর্তা ও ক্রীড়া ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন।