উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বুধবার ৭ অক্টোবর সকালে টাঙ্গাইল জেলা পুলিশের উদ্যোগে পুলিশ লাইনস্ মাল্টিপারপাস শেডে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। পুলিশ সুপারের সভাপতিত্বে আয়োজিত এই সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে পুলিশ সুপার বলেন যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো গুজবে কান দেওয়া যাবে না এবং কোনো তথ্য পেলে আগে সত্যতা যাচাই করতে হবে। তিনি আরও জানান যে সরকারের নির্দেশনা অনুযায়ী সনাতন ধর্মাবলম্বীরা যাতে নির্বিঘ্নে পূজা উদ্যাপন করতে পারেন, সেজন্য এ বছর টাঙ্গাইলে চার স্তরের নিরাপত্তাব্যবস্থা রাখা হয়েছে।
উক্ত সভায় শ্রী শ্রী কালীবাড়ীর প্রধান উপদেষ্টা শ্যামল হোড়, অতিরিক্ত পুলিশ সুপার মো. রবিউল ইসলাম পিপিএম, টাঙ্গাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাকেরুল মওলাসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এ ছাড়াও বিভিন্ন উপজেলা থেকে আগত পূজা উদ্যাপন ফ্রন্টের নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা সভায় অংশ নেন।