উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী আবদুল মঈন খানকে দেখতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গেছেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম। গত সোমবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় তিনি হাসপাতালে যান এবং চিকিৎসাধীন মন্ত্রীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন। এ সময় মন্ত্রীর স্ত্রী অ্যাডভোকেট রোকসানা খন্দকার উপস্থিত ছিলেন।
পরিদর্শনের সময় প্রতিমন্ত্রী মন্ত্রীর চিকিৎসার খোঁজখবর নেন এবং তার দ্রুত আরোগ্য কামনা করেন। এ সময় কর্তব্যরত চিকিৎসকরা প্রতিমন্ত্রীকে মঈন খানের বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিতভাবে অবহিত করেন।
উল্লেখ্য, শ্বাসকষ্ট ও হৃদ্রোগজনিত জটিলতা নিয়ে গত বুধবার রাতে এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন মন্ত্রী মঈন খান। বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন রয়েছেন।