উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
এই মুহূর্তে দেশের ব্যাংকিং লেনদেনে কোনো ধরনের ঝুঁকি নেই বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান। তিনি স্পষ্ট করে জানান যে দেশের কোনো ব্যাংকের ওয়েবসাইট হ্যাক হয়নি এবং যেসব ব্যাংক নিরাপত্তার কারণে ওয়েবসাইট বন্ধ রেখেছে, তারা দ্রুত তা সচল করবে।
সাইবার হামলার আশঙ্কায় গত বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের অফিশিয়াল ওয়েবসাইট বন্ধ রাখা হয়েছিল। তিন দিন পর আজ রোববার সকাল আটটা থেকে ওয়েবসাইটটি আবার খুলে দেওয়া হয়েছে এবং গত তিন দিনে ইন্টারনেট ও মোবাইল ব্যাংকিং লেনদেন সম্পূর্ণ স্বাভাবিক ছিল।
বিশ্বব্যাপী পিএইচপি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে দুটি গুরুতর নিরাপত্তাত্রুটি শনাক্ত হওয়ার পর বিশ্বজুড়ে সাইবার নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়। সম্ভাব্য ঝুঁকি এড়াতে এবং ত্রুটি পরীক্ষার জন্যই বাংলাদেশ ব্যাংকসহ বিশ্বের বিভিন্ন দেশের প্রতিষ্ঠান সতর্কতা হিসেবে ওয়েবসাইট সাময়িকভাবে বন্ধ রেখেছিল।