উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ফরিদপুরের আলফাডাঙ্গায় নওয়াপাড়া ও বাঁকাইল যুবসমাজের যৌথ উদ্যোগে জাঁকজমকপূর্ণ আয়োজনে অনুষ্ঠিত হয়েছে চারদলীয় মিনিবার ফুটবল টুর্নামেন্ট। গত ২২ অক্টোবর বৃহস্পতিবার রাত আটটায় নওয়াপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে ঘরোয়া ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এই টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। টুর্নামেন্টে স্বপন একাদশকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে ইমন একাদশের ব্ল্যাক প্যান্থার। এই টুর্নামেন্টের প্রথম ম্যাচে রেড ওয়ারিয়র্স বনাম ব্ল্যাক প্যান্থার এবং দ্বিতীয় ম্যাচে ব্লু স্ট্রাইকার বনাম গ্রিন টাইটানস একে অপরের মুখোমুখি হয়।
টুর্নামেন্টে সার্বিক ব্যবস্থাপনা ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলফাডাঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক, বিশিষ্ট সমাজসেবক ও পৌর মেয়র প্রার্থী হাসিবুল হাসান হাসিব। এছাড়া টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা করেন আলফাডাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি ও পৌর মেয়র প্রার্থী মো. আব্দুল মান্নান মিয়া আব্বাস। খেলার শুরুতে অতিথিরা খেলোয়াড়দের দিকনির্দেশনামূলক বক্তব্য দেন এবং খেলাধুলা পারস্পরিক সম্প্রীতি বাড়ায় বলে মন্তব্য করেন। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও আকর্ষণীয় ফাইনাল খেলায় কঠোর লড়াই শেষে স্বপন একাদশের ব্লুস্টারকে ১-০ ব্যবধানে পরাজিত করে চ্যাম্পিয়ন ট্রফি নিজেদের করে নেয় ইমন একাদশের ব্ল্যাক প্যান্থার।
এই আয়োজনে স্থানীয় যুবসমাজের পক্ষে মুখ্য ভূমিকা পালন করেন ইমন, শাহাবুদ্দিন, স্বপন, শাকিল, হামজা, শাকিল জুনিয়র, আরবি আজিম, রাকিব ও আলামিনসহ আরও অনেকে। অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন নওয়াপাড়া উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুর রউফ তালুকদার, বিশিষ্ট সমাজসেবক সেলিম রেজা ও সৈয়দ নজরুল ইসলাম। এছাড়া উপজেলা শ্রমিক দলের সভাপতি মো. বেলায়েত হোসেন, আবুল হোসেন সরকার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আমির হোসেন ও গোলাম রব্বানীসহ নওয়াপাড়া ও বাঁকাইল যুবসমাজের নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলে জানা যায়।