উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
চট্টগ্রামের আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন মানবিক ও চৌকস পুলিশ কর্মকর্তা নাজের হোসেন। গত ০৮ অক্টোবর ২০২৬ তারিখে তিনি অত্যন্ত সুনাম, দক্ষতা ও পেশাদারিত্বের সাথে তাঁর নতুন কর্মস্থলে যোগদান করেন।
দায়িত্ব গ্রহণের পর এক প্রতিক্রিয়ায় তিনি এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সাধারণ মানুষের দোরগোড়ায় দ্রুত ও সহজ উপায়ে পুলিশি সেবা পৌঁছে দেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি মানবিক মূল্যবোধ ও জনবান্ধব সেবার মাধ্যমে তিনি ইতিপূর্বেও সর্বস্তরের মানুষের আস্থা অর্জন করেছেন।
জনাব নাজের হোসেনের এই পদার্পণকে কেন্দ্র করে স্থানীয় সুশীল সমাজ ও সাধারণ মানুষের মাঝে নতুন আশার সঞ্চার হয়েছে। সাংবাদিক আলাউদ্দিন লিংকন তাঁর শুভকামনা বার্তায় জানান, ব্যক্তিগত জীবনে ওসি নাজের হোসেন আমার অত্যন্ত প্রিয়, কাছের মানুষ এবং সুদীর্ঘদিনের গভীর অনুভূতির এক বিশ্বস্ত বন্ধু। সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বে তিনি অনন্য। আমি বিশ্বাস করি, তাঁর বলিষ্ঠ নেতৃত্বে আকবরশাহ থানা একটি অপরাধমুক্ত, নিরাপদ ও অনন্য জনবান্ধব থানায় রূপান্তরিত হবে।
তিনি আরও বলেন, তাঁর এই নতুন যাত্রায় সর্বাঙ্গীন সাফল্য কামনা করছি। মহান আল্লাহ তাআলা তাঁকে এই গুরুদায়িত্ব সঠিকভাবে পালন করার তৌফিক ও শক্তি দান করুন। আমীন।