উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মধুপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও আসন্ন পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী খন্দকার মোতালিব হোসেনকে ঘিরে মানুষের ভালোবাসা ও আগ্রহ দিন দিন বাড়ছে বলে তাঁর সমর্থকরা দাবি করছেন। দীর্ঘদিন ধরে পৌর এলাকার মানুষের বিভিন্ন সমস্যা ও প্রয়োজনে পাশে থাকার চেষ্টা করে যাচ্ছেন এই রাজনৈতিক নেতা। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ এবং সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণের কারণে তিনি পৌরবাসীর একটি পরিচিত মুখ হয়ে উঠেছেন।
আসন্ন মধুপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশের পর তাঁকে ঘিরে পৌরবাসীর মধ্যে নতুন করে প্রত্যাশা তৈরি হয়েছে। বিশেষ করে একটি শান্তিপূর্ণ, পরিচ্ছন্ন, সুন্দর ও উন্নত পৌরসভা গড়ে তোলার প্রত্যাশা সামনে রেখে তাঁর প্রতি সমর্থকদের আগ্রহ বাড়ছে। খন্দকার মোতালিব হোসেনের রাজনৈতিক অঙ্গীকারের মধ্যে চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান এবং নাগরিক নিরাপত্তা নিশ্চিত করার কথা রয়েছে।
তিনি নির্বাচিত হলে দল-মত নির্বিশেষে পৌরবাসীর স্বার্থকে অগ্রাধিকার দিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন। স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, নির্বাচনের মাঠে প্রার্থীর ব্যক্তিগত গ্রহণযোগ্যতা ও জনসম্পৃক্ততা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শেষ পর্যন্ত ভোটাররা তাঁদের পছন্দের প্রার্থীকে ভোটের মাধ্যমে নির্বাচিত করবেন—এমন প্রত্যাশাই এখন পৌরবাসীর।