উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বিগত স্বৈরাচার সরকার পতনের পর থেকে দীর্ঘ তিন বছর ধরে কসবা-আখাউড়া রাস্তার কোনো নির্মাণ কাজ চলমান ছিল না। এর ফলে এই এলাকার যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত ভোগান্তিদায়ক ও কষ্টদায়ক হয়ে উঠেছিল সাধারণ মানুষের জন্য।
অবশেষে কসবা-আখাউড়া ৪ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মুশফিকুর রহমানের একান্ত প্রচেষ্টায় রাস্তার নির্মাণ কাজ পুনরায় শুরু হয়েছে। খুব দ্রুত সম্ভব এই রাস্তা নির্মাণের কাজ সম্পূর্ণ হবে বলে আশা প্রকাশ করা হচ্ছে।
এই উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি সদস্য খন্দকার বিল্লাল হোসেন মাননীয় সংসদ সদস্যকে অসংখ্য ধন্যবাদ জানিয়েছেন। সময়োপযোগী এই রাস্তা মেরামতের কাজ শুরু হওয়ায় এলাকাবাসী ও সচেতন মহল আবেগপ্রবণ হয়ে পড়েন।
বহুদিনের কষ্টদায়ক জীবনযাত্রা থেকে বেরিয়ে এসে এলাকাবাসী এখন খুব সহজেই স্বস্তির সাথে নিজ গন্তব্যে পৌঁছাতে পারবেন বলে তাদের মতামত প্রকাশ করেছেন। আখাউড়া প্রতিনিধি মোঃ তৌফিকুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।