উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলায় মোট ৯ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার ২৬ অক্টোবর সিদ্ধিরগঞ্জ থানার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমদাদুল হকের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে সামারি ট্রায়াল, সিআর ও জিআর ওয়ারেন্ট এবং মাদক মামলার আসামিদের ধরা হয়।
গ্রেপ্তারকৃতদের মধ্যে সামারি ট্রায়ালের দুজন, মাদকের একজন এবং অন্যান্য মামলার দুজন আসামি রয়েছেন। এছাড়া সিআর ওয়ারেন্টের ভিত্তিতে আরও চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তারকৃতদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। অপরাধ দমন ও অপরাধীদের আইনের আওতায় আনতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।