উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
টাঙ্গাইলে জেলা পর্যায়ের সাংবাদিকবৃন্দের সাথে নবাগত জেলা প্রশাসকের এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত ০৭ অক্টোবর বুধবার বিকেলে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সভাটি অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক আবু সাঈদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় স্থানীয় সরকার টাঙ্গাইলের উপ-পরিচালক মো: সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সেলিম মিঞা এবং অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো: মাহবুব হাসান উপস্থিত ছিলেন।
এছাড়াও সভায় জেলা তথ্য কর্মকর্তা তাহলিমা জান্নাত, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি এডভোকেট আতাউর রহমান আজাদ, সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলাসহ জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ অংশ নেন।
মতবিনিময় সভায় জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয় এবং সাংবাদিকরা নবাগত জেলা প্রশাসককে তাদের পেশাগত দায়িত্ব পালনে সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।