উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মব সন্ত্রাসের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে উপজেলা কৃষকদল। আজ ২৬/১০/২৬ সোমবার বিকেলে সরাইল উপজেলা কৃষকদলের উদ্যোগে একটি প্রতিবাদ মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় শহীদ মিনার প্রাঙ্গণে গিয়ে সমাপ্ত হয়।
মিছিল শেষে শহীদ মিনার প্রাঙ্গণে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সরাইল উপজেলা কৃষকদলের আহ্বায়ক মশিউর রহমানের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা কৃষকদলের সদস্য সচিব জয়নাল আবেদিন। প্রতিবাদ সভায় মব সন্ত্রাসের বিরুদ্ধে তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করে বক্তব্য রাখেন নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন সরাইল উপজেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক আলাল খন্দকার, যুগ্ম আহ্বায়ক আব্দুল বারেক, কামাল খন্দকার, নজরুল খন্দকার, জুবায়দুর রহমান খোকন, নূরে আলম, রোমান মিয়া এবং মাওলানা ওসমান উদ্দিন। এছাড়াও সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা এনামুল হক লোকমান- সদস্য সচিব শহীদ জিয়া স্মৃতি সংসদ সরাইল উপজেলা, মীর হাসেন আলী, মোঃ কামাল পাঠান, শাহবাজপুর ইউনিয়ন বিএনপির সভাপতি জামাল খন্দকার, সরাইল সদর ইউনিয়ন কৃষকদলের যুগ্ম আহ্বায়ক রোকনুজ্জামান মজনু, অরুয়াইল ইউনিয়ন কৃষকদলের আহ্বায়ক মোঃ আয়াত আলী ও সদস্য সচিব নূর ইসলাম, পাকশিমুল ইউনিয়ন কৃষকদলের আহ্বায়ক শফিক মিয়া ও সদস্য সচিব শাহ আলম, এবং শাহবাজপুর ইউনিয়ন কৃষকদলের আহ্বায়ক আনোয়ার হোসেন ও সদস্য সচিব ইয়ার।
সভায় বক্তারা সরাইলসহ দেশজুড়ে যেকোনো ধরনের মব কালচার বা মব সন্ত্রাস রুখে দিতে সাধারণ মানুষ ও দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। বক্তব্যে মশিউর মাস্টার হুশিয়ার করে বলেন ভবিষ্যতে থানায় এসে এই ধরনের মব সৃষ্টি করলে কৃষক দলের পক্ষ থেকে জনগণকে সাথে নিয়ে মব সন্ত্রাসীদের প্রতিহত করা হবে।