উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
টাঙ্গাইলে জেলা পর্যায়ে সরকারি ও বেসরকারি সংস্থার মধ্যে কার্যকর রেফারেল পদ্ধতি প্রতিষ্ঠা বিষয়ক এক নেটওয়ার্কিং সভা অনুষ্ঠিত হয়েছে। গত ০৭ অক্টোবর ২০২৬ বুধবার সকালে এনজিও ফোরাম ফর পাবলিক হেলথ এর সভাকক্ষে এই সভার আয়োজন করা হয়।
বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) টাঙ্গাইল ইউনিট এই সভার আয়োজন করে। সভায় বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের প্রতিনিধি এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত থেকে আলোচনা করেন।
মহিলা বিষয়ক অধিদপ্তর টাঙ্গাইলের উপপরিচালক মোঃ জাকির হোসেন ও জেলা সমাজসেবা কার্যালয়ের প্রবেশন অফিসার মোঃ মামুনুর রহমান সভায় আলোচনায় অংশ নেন। এছাড়া টাঙ্গাইল সদর থানার এসআই প্রতিভা রানী বর্মন এবং ব্লাস্ট টাঙ্গাইল ইউনিটের সমন্বয়কারী খন্দকার আমিনা রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।