উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রাজধানীর শিল্পকলা একাডেমির সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় করা মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ। আজ সোমবার ডিএমপির দেওয়া এক খুদে বার্তায় এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম আবুল হায়াত দিপু এবং তিনি নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের সদস্য। গত ২০ সেপ্টেম্বর শিল্পকলা একাডেমির সামনে ককটেল বিস্ফোরণের ওই ঘটনা ঘটেছিল।
এ ঘটনায় করা মামলায় আবুল হায়াত দিপুকে প্রধান আসামি করা হয়। তবে তাকে কবে এবং কোথা থেকে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে ডিএমপির খুদে বার্তায় কিছু জানানো হয়নি।