উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বগুড়ায় একটি বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। বগুড়া শহর যুবদলের উদ্যোগে আয়োজিত এ র্যালিতে ২১টি ওয়ার্ড থেকে হাজারো নেতাকর্মী অংশ নেন।
বগুড়া শহর যুবদলের সভাপতি আহসান হাবীব মমি ও সাধারণ সম্পাদক আদিল শাহরিয়ার গোর্কির নেতৃত্বে এই র্যালি বের করা হয়। প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা পৃথক শোভাযাত্রা নিয়ে এতে যোগ দেন।
পরে বর্ণাঢ্য শোভাযাত্রাটি বগুড়া শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর র্যালিতে অংশ নেয়। এ সময় যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ ২১টি ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক এবং সর্বস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।