উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কৌশলের মূল কথা হলো প্রচারে নিজেকে সামনে রাখা। আগামী ৩ নভেম্বরের ভোট সামনে রেখে গত এক মাস ধরে প্রচারাভিযানে ঝড় তুলেছেন তিনি। তবে জনমত জরিপে তার জনপ্রিয়তা ঐতিহাসিকভাবে সর্বনিম্ন পর্যায়ে নেমে আসায় এ কৌশল রিপাবলিকানদের ক্ষতির কারণ হতে পারে। ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
মিশিগানে ডেমোক্র্যাটদের মুসলিম ও বামপন্থী সিনেট প্রার্থী আবদুল এল-সায়েদকে তিনি জিহাদি আখ্যা দিয়েছেন। অন্য এক ডেমোক্র্যাট প্রার্থীকে নিয়ে ট্রান্সজেন্ডারবিরোধী অবমাননাকর শব্দ ব্যবহার করেছেন। ডেমোক্র্যাটদের কমিউনিস্ট বলেছেন এবং সংবাদমাধ্যমের বিরুদ্ধে আক্রমণও জোরদার করেছেন। কখনো কখনো তিনি অদ্ভুত ও অপ্রাসঙ্গিক বিষয়েও কথা বলছেন।
কংগ্রেসের নিয়ন্ত্রণ রিপাবলিকানরা ধরে রাখতে পারলে যুক্তরাষ্ট্রের প্রত্যেক প্রাপ্তবয়স্ক নাগরিককে ৫ হাজার ডলার করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। তবে এ অর্থ দেওয়া আইনসম্মত হবে কি না এবং এর জন্য প্রয়োজনীয় এক ট্রিলিয়ন ডলার কোথা থেকে আসবে, তা নিয়ে প্রশ্ন রয়েছে। জনমত জরিপে দেখা গেছে, অধিকাংশ মার্কিনিই সন্দেহ করছেন যে তারা আদৌ এ ৫ হাজার ডলার পাবেন।