উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নোয়াখালীর সদর উপজেলার ৭নং ধর্মপুর ইউনিয়নের হাফিজিয়া নগর এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মনির মিস্ত্রী নামে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার ২৭ অক্টোবর দুপুর ১টার দিকে আমন ধানের জমিতে পানি দিতে যাওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। নিহত মনির মিস্ত্রী ওই এলাকারই বাসিন্দা এবং মরহুম হাফেজ সাইদুল হক সাহেবের ভাতিজা।
স্থানীয় সূত্রে জানা যায়, খরা মৌসুমে আমন ধানের জমিতে পানি দেওয়ার সময় তিনি দুর্ঘটনাকবলিত হন। পরে পরিবারের লোকজন ও স্থানীয়রা তাঁকে দ্রুত উদ্ধার করে নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে পৌঁছানোর পর জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, নিহত মনির মিস্ত্রীর বাড়ি নোয়াখালী সদর উপজেলার ৭নং ধর্মপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের হাফিজিয়া নগর এলাকায়। তাঁর এই আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। আজ রাত ১১টায় মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।