উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
চট্টগ্রামের রাউজান উপজেলার কাদিবিনীল গ্রামের সাইফুল এবং রফিক গ্যাংয়ের বিরুদ্ধে প্রবাসী রবিউল হোসেন নিশানের পিতা ফুল মিয়া ও তার পরিবারকে প্রকাশ্যে জানে মেরে ফেলার হুমকির অভিযোগ উঠেছে। এই চরম নিরাপত্তাহীনতার প্রতিবাদে আজ ২৭ অক্টোবর ২০২৬ মঙ্গলবার বিকাল ৩টায় চট্টগ্রামের খুলশী এলাকার ইউনাইটেড প্রেসক্লাব চট্টগ্রামে একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। ভুক্তভোগী ফুল মিয়ার পরিবার ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত এই সম্মেলনে উপস্থিত সকলে তাদের ওপর চলা নিপীড়নের প্রতিবাদ জানান।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবার অভিযোগ করে জানান যে, দীর্ঘদিন ধরে সাইফুল ও রফিক প্রকাশ কঙ্কন রফিক গ্যাং তাদের জায়গা জমি দখল এবং চাঁদা দাবি করে আসছে। এই অবৈধ কার্যকলাপে বাধা দেওয়ায় অভিযুক্তরা এখন তাদের প্রকাশ্যে গলা কেটে হত্যার হুমকি দিচ্ছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। বর্তমানে এই হুমকির কারণে পুরো পরিবার চরম নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছে বলে তারা উল্লেখ করেন।
ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী অবিলম্বে এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করার পাশাপাশি প্রশাসনের কাছে নিজেদের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানিয়েছেন। এলাকার সাধারণ মানুষও এই ত্রাস সৃষ্টিকারী গ্যাংয়ের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন।