উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
প্রকৃতির টানে মধুপুরে বৃহত্তর ময়মনসিংহ সাংস্কৃতিক ফোরামের উদ্যোগে লোকজ উৎসব আয়োজনের ব্যাপক প্রস্তুতি চলছে। এই আয়োজনে ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি এবং স্থানীয় নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠীর জীবনযাত্রা নিয়ে বিশেষ আলোচনা অনুষ্ঠিত হয়।
উৎসবের প্রস্তুতি ঘিরে স্থানীয় সংস্কৃতিপ্রেমী ও আয়োজকদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে। এলাকার ঐতিহ্য রক্ষা এবং নতুন প্রজন্মের কাছে স্থানীয় ইতিহাস তুলে ধরার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়।