উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
জাপানের কিংবদন্তি মাঙ্গা শিল্পী তেৎসুয়া চিবা মারা গেছেন এবং তার বয়স হয়েছিল ৮৭ বছর। বিখ্যাত বক্সিং সিরিজ ‘আশিতা নো জো’র স্রষ্টা হিসেবে তিনি বিশেষভাবে পরিচিত ছিলেন। মঙ্গলবার তার প্রকাশকরা এ তথ্য জানিয়েছেন।
টোকিও থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, গত বৃহস্পতিবার তার মৃত্যু হয়েছে। জাপানের বড় প্রকাশনা প্রতিষ্ঠান কোদাংশা জানায়, পেশাদার শিল্পী হওয়ার পথে অসংখ্য নবীন মাঙ্গা শিল্পী চিবার উপদেশ মনে ধারণ করেছেন এবং তাদের অনেকেই এখনো এ পেশায় সক্রিয়।
চিবার মাঙ্গায় তরুণ ক্রীড়াবিদদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি যুদ্ধ-পরবর্তী জাপানের সাধারণ মানুষের দারিদ্র্য, হতাশা ও আশাবাদের চিত্র উঠে এসেছে। গলফ, বক্সিং ও জাপানি মার্শাল আর্ট কেন্দো ছিল তার কাজের অন্যতম বিষয়।
শিল্প, বিজ্ঞান ও সংস্কৃতিতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি জাপানের অত্যন্ত মর্যাদাপূর্ণ ‘অর্ডার অব কালচার’সহ বেশ কয়েকটি সম্মাননা পেয়েছেন। এছাড়া সাত দশকের কর্মজীবনে চিবা বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষকতা করেছেন এবং জাপান কার্টুনিস্টস অ্যাসোসিয়েশনের নেতৃত্ব দিয়েছেন।