উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা আগের তুলনায় কিছুটা কমেছে। গত এক সপ্তাহে হাসপাতালটিতে ডেঙ্গু আক্রান্ত ২৩ জন রোগী ভর্তি হয়েছেন এবং বর্তমানে ৮ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। মঙ্গলবার ২৭ অক্টোবর হাসপাতাল সূত্রে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
হাসপাতালের নার্সিং সুপারভাইজার নাসিমা আক্তার ও নার্সিং ইনচার্জ শেলিনা আক্তার জানান, ভর্তি রোগীদের প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। পাশাপাশি রোগীদের নিয়মিত খোঁজখবর নেওয়া ও সেবাযত্ন নিশ্চিত করতে নার্সরা আন্তরিকভাবে দায়িত্ব পালন করছেন।
চিকিৎসাধীন রোগীরা চিকিৎসক ও নার্সদের আন্তরিকতা, দায়িত্বশীলতা এবং যত্নশীল সেবায় সন্তুষ্টি প্রকাশ করেছেন। তাঁরা জানান, অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি থাকার সময় চিকিৎসক ও নার্সদের সহযোগিতা ও ভালো ব্যবহার তাঁদের মধ্যে আস্থা তৈরি করেছে।
এদিকে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। বাড়ির আশপাশ পরিষ্কার রাখা এবং জমে থাকা পানি নিয়মিত অপসারণ করার মাধ্যমে এডিস মশার প্রজননস্থল ধ্বংস করার আহ্বান জানানো হয়েছে।