উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
শেরপুরের ঝিনাইগাতী সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে ১৪৭ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা এই মাদকের আনুমানিক সিজার মূল্য ৫৮ হাজার ৮০০ টাকা বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর অধীন নকশী ক্যাম্পের সদস্যরা গত ২৭ অক্টোবর ২০২৬ তারিখে উপজেলার হালচাটিয়া এলাকায় এই অভিযান চালান। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ জানান, সীমান্তে চোরাচালান রোধে তাদের নজরদারি ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।