উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
টাঙ্গাইলের ধনবাড়ীতে বাড়ির ময়লা রাস্তা পার হয়ে ফেলতে গিয়ে বাসচাপায় সুন্দরী বেগম (৬৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে টাঙ্গাইল-জামালপুর আঞ্চলিক মহাসড়কের ধনবাড়ী উপজেলার হাজরাবাড়ী এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত সুন্দরী বেগম হাজরাবাড়ী গ্রামের মৃত আমান আলীর স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে বাড়ির আঙিনার ময়লা রাস্তা পার হয়ে বিপরীত পাশের উন্মুক্ত স্থানে ফেলতে যান তিনি। এরপর ময়লা ফেলে বাড়ি ফেরার পথে রাস্তা পার হওয়ার সময় ঢাকা থেকে জামালপুরগামী ‘মায়ের দোয়া’ নামের একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মর্মান্তিক মৃত্যু হয়।
ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরুস সালাম সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে এবং ঘাতক বাসটিকে আটক করা হয়েছে। এই ঘটনায় বর্তমানে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।