উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম মহানগরের হালিশহর থানা যুবদলের উদ্যোগে পথচারীদের মাঝে খাবার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুবদল এবং হালিশহর থানা যুবদলের নেতৃবৃন্দ ও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশারফ হোসেন দীপ্তি। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহেদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হালিশহর থানা যুবদলের আহ্বায়ক এস এম মোশাররফ আমিন সোহেল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হালিশহর থানা যুবদলের সদস্য সচিব হাবিবুল্লাহ খাঁন রাজু। এ সময় আরও উপস্থিত ছিলেন হালিশহর থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ সাজ্জাদ আহমেদ সাদ্দামসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও নেতাকর্মীরা।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে পথচারীদের মাঝে খাবার বিতরণ করা হয়। আয়োজকেরা জানান, প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির অংশ হিসেবে এ ধরনের উদ্যোগের মাধ্যমে মানুষের পাশে দাঁড়ানো এবং সামাজিক দায়বদ্ধতার চর্চা করাই এ আয়োজনের উদ্দেশ্য।