উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
গ্রিসে পাঠানোর প্রলোভন দেখিয়ে লিবিয়ায় আটকে রেখে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের এক নতুন চক্রের সন্ধান পাওয়া গেছে। পাবনার সাঁথিয়া উপজেলার আতাইকুলা থানাধীন ভুলবাড়িয়া ইউনিয়নের ভবানীপুর পূর্বপাড়া এলাকার কিছু ব্যক্তির বিরুদ্ধে এই মানবপাচার চক্রে সহযোগিতার গুরুতর অভিযোগ উঠেছে।
চক্রের মূল সদস্য সোহেল লিবিয়ায় অবস্থান করায় তাঁর সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে পাবনা থেকে পাঠানো ইউসুফ প্রামানিক মানুষ পাঠানোর বিষয়টি স্বীকার করেছেন এবং এ ঘটনায় ভুক্তভোগীর শ্বশুর আতাইকুলা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানিয়েছেন যে অভিযোগটি আদালতে পাঠিয়ে দেওয়া হবে এবং পরবর্তীতে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। স্থানীয়রা এই ধরনের প্রতারণা ও মানবপাচারের সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।