উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে শিগগিরই একটি বৈঠক অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপির পাঠানো এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অবসানের লক্ষ্যে চলমান কূটনৈতিক প্রচেষ্টা প্রসঙ্গে ট্রাম্প বুধবার সাংবাদিকদের সাথে কথা বলেন। তিনি বলেন যে খুব শিগগিরই এই বৈঠকের আয়োজন করা হবে এবং তাঁর বিশ্বাস এতে বড় ধরনের অগ্রগতি অর্জিত হতে পারে।