উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
চাকরিরত অবস্থায় মৃত্যুবরণকারী ছয় সরকারি কর্মচারীর পরিবার এবং স্থায়ীভাবে কর্মক্ষমতা হারানো দুই কর্মচারীকে মোট ৫৬ লাখ টাকার আর্থিক অনুদান দেওয়া হয়েছে। গত ২৮ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দে টাঙ্গাইল জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এই অনুদানের চেক বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্ত পরিবার ও কর্মচারীদের হাতে চেক তুলে দেন টাঙ্গাইলের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু সাঈদ। মৃত ছয় কর্মচারীর পরিবারের অনুকূলে মোট ৪৮ লাখ টাকা এবং স্থায়ীভাবে অক্ষম দুই কর্মচারীকে চার লাখ টাকা করে মোট আট লাখ টাকার অনুদান প্রদান করা হয়।
চাকরিরত অবস্থায় কর্মচারীদের মৃত্যু কিংবা গুরুতর আহত হয়ে কর্মক্ষমতা হারানোর ফলে পরিবারগুলো নানা প্রতিকূলতার মুখোমুখি হয়। এ ধরনের পরিস্থিতিতে সরকারের এই আর্থিক সহায়তা ক্ষতিগ্রস্ত পরিবার ও কর্মচারীদের সংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।