উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সাতকানিয়ায় নিখোঁজ হওয়ার একদিন পর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মরদেহ উদ্ধার করা হয়েছে। তুরাগ নদী থেকে পুলিশ তাঁর মৃতদেহ উদ্ধার করে।
জানা গেছে, গত ২৭ অক্টোবর ২০২৬ তারিখ রাত থেকে তিনি নিখোঁজ ছিলেন। পরবর্তীতে ২৮ অক্টোবর বিকেলে উত্তরাখান থানা পুলিশ তুরাগ নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করে।
মরদেহের ময়নাতদন্ত ও আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। এরপরেই জানাজার সময়সূচি নির্ধারণ করা হবে বলে জানা গেছে।
তাঁর এই আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে। সাতকানিয়া প্রতিনিধি এই তথ্য নিশ্চিত করেছেন।