উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
চার দিনের সরকারি জাপান সফর শেষ করে আজ ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাপানের স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় ১৮ মিনিটে দেশটির নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিয়মিত ফ্লাইটে তিনি যাত্রা করেন।
এর আগে গত ২৬ অক্টোবর চার দিনের সফরে জাপান যান প্রধানমন্ত্রী। সফরকালে তিনি জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি-এর সঙ্গে দ্বিপাক্ষিক শীর্ষ বৈঠকে অংশ নেন এবং দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক জোরদার করার বিষয়ে আলোচনা করেন।
জাপানে অবস্থানকালে প্রধানমন্ত্রী দেশটির বিভিন্ন বেসরকারি কোম্পানি ও আর্থিক প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক করেন। এছাড়া, সফরকালে তিনি দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশি কমিউনিটির সদস্যদের সঙ্গেও মতবিনিময় করেন।