উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মানিকগঞ্জে ওস্তাদ মোহাম্মদ আলী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনালে শিরোপা জিতেছে মাসুম ফুটবল একাডেমি। শুক্রবার বিকেলে সদর উপজেলার ডাউটিয়া মাঠে অনুষ্ঠিত উত্তেজনাপূর্ণ ম্যাচে তারা ২-০ গোলে সিংগাইরের যুব কল্যাণ উন্নয়ন সংঘকে পরাজিত করে।
টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে পুরস্কার তুলে দেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা এমপি। টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল মাসুম ফুটবল একাডেমিকে ৫০ হাজার টাকা এবং রানার্সআপ দলকে ৩০ হাজার টাকা প্রাইজমানি প্রদান করা হয়।
ডাউটিয়া বুলবুল ক্লাবের আয়োজনে এই টুর্নামেন্টে মোট আটটি দল অংশগ্রহণ করেছিল। স্থানীয় পর্যায়ে ফুটবলের প্রসার এবং তরুণ খেলোয়াড়দের প্রতিভা বিকাশের লক্ষ্যে আয়োজিত এই টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে পুলিশ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।