উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আজ বৃহস্পতিবার সকাল ৯টা ১০ মিনিটের দিকে উপজেলার মহেড়া রেলস্টেশনের সামনে নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি লাইনচ্যুত হয়। পাকিসী বিভাগের ট্রাফিক ইনস্পেকটর হাবিবুর রহমান জানান, ঢাকা থেকে নীলফামারীগামী নীলসাগর এক্সপ্রেসের (৭৬৫) শেষ বগিটির পেছনের অংশ লাইনচ্যুত হয়। এ সময় লাইনচ্যুত বগিটির চাকা ও রেললাইন সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
দুর্ঘটনার পর পরই উত্তরবঙ্গগামী ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে এবং দেশের বিভিন্ন স্টেশনে বেশ কিছু ট্রেন আটকা পড়ে আছে। লাইনচ্যুত বগিটি উদ্ধারের জন্য ইতিমধ্যে রিলিফ ট্রেন রওনা হয়েছে এবং উদ্ধার কাজ শেষ হলেই রেলপথ স্বাভাবিক হয়ে যাবে।
ট্রেন লাইনচ্যুতির এই ঘটনার তদন্তে চার সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ঘটনাস্থলে রেললাইনের প্যাডেল ক্লিপ ভেঙে যাওয়ার পাশাপাশি লাইন বাঁকা হয়ে গেছে এবং স্লিপারও ক্ষতিগ্রস্ত হয়েছে।