উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আসন্ন নভেম্বর মাসের জন্য ডিজেল, অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার। গত বৃহস্পতিবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো: এনামুল হকের সই করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে যে, গত ২০ সেপ্টেম্বর ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের বিক্রয়মূল্য নির্ধারণ করা হয়েছিল। নির্ধারিত এই মূল্যহার আগামী ১ নভেম্বর থেকেও কার্যকর থাকবে। আন্তর্জাতিক বাজারের জ্বালানি তেলের মূল্য এবং দেশের বাজার পরিস্থিতি বিবেচনা করে স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ পদ্ধতির আওতায় এই দাম সমন্বয় করা হয়।
নতুন এই সিদ্ধান্ত অনুযায়ী, নভেম্বর মাসেও ভোক্তা পর্যায়ে প্রতি লিটার ডিজেল ১৩৫ টাকায় বিক্রি করা হবে। এছাড়া প্রতি লিটার অকটেন ১৬৫ টাকা, পেট্রোল ১৬০ টাকা এবং কেরোসিন ১৫৫ টাকা দামেই বিক্রি হবে।