উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মানিকগঞ্জ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন শেষে বদলিজনিত কারণে বিদায় নিয়েছেন জনাব মেহেদী হাছান। এ উপলক্ষে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) জেলা পরিষদের পক্ষ থেকে তাঁকে একটি বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।
২০২৪ সালের ১৫ ডিসেম্বর থেকে ২০২৬ সালের ২৯ অক্টোবর পর্যন্ত মানিকগঞ্জ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন মেহেদী হাছান। তাঁর দায়িত্বকাল শেষে আয়োজিত এ বিদায় অনুষ্ঠানে জেলা পরিষদের পক্ষ থেকে তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট জামিলুর রশিদ খান। অনুষ্ঠানে সভাপতিত্ব ও সার্বিক তত্ত্বাবধান করেন জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মো. আক্তার হোসেন শাহিন। এ সময় জেলা পরিষদের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরাও উপস্থিত ছিলেন।
বিদায় অনুষ্ঠানে উপস্থিত কর্মকর্তা-কর্মচারীরা বিদায়ী কর্মকর্তার কর্মময় জীবনের স্মৃতিচারণ করেন। এ সময় তাঁরা তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও ভবিষ্যৎ কর্মজীবনের সাফল্য কামনা করেন।