উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
চট্টগ্রামে জমকালো আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে হোসেন মটরস্ মহানগর ব্যাডমিন্টন টুর্ণামেন্ট ২০২৬। ৩০ অক্টোবর ২০২৬ ইং, শুক্রবার সন্ধ্যা ৬:০০ ঘটিকায় সিজেকেএস জিমন্যাশিয়াম হলে এই টুর্নামেন্টের শুভ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। হোসেন মটরস্-এর পৃষ্ঠপোষকতায় এবং চট্টগ্রাম মহানগর ক্রীড়া সংস্থার আয়োজনে এই ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার ও চট্টগ্রাম মহানগর ক্রীড়া সংস্থার সভাপতি জনাব হাসান মোঃ শওকত আলী। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোসেন মটরস্-এর ব্যবস্থাপনা পরিচালক জনাব মোহাম্মদ হাসানুজ্জামান। প্রধান অতিথির বক্তব্যে সিএমপি কমিশনার বলেন যে খেলাধুলা শারীরিক ও মানসিক সুস্থতা বিকাশের পাশাপাশি যুবসমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত রাখে।
তিনি আরও আশা প্রকাশ করেন যে এ ধরনের আয়োজনের মাধ্যমে নতুন প্রতিভাবান খেলোয়াড় সৃষ্টি হবে এবং ব্যাডমিন্টনের প্রসার ঘটবে। উদ্বোধনী অনুষ্ঠানে সিএমপির বিভিন্ন স্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ এবং ক্রীড়াপ্রেমী ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।