উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। শনিবার ৩১ অক্টোবর বেলা পৌনে ১১টার দিকে এই ফলাফল প্রকাশিত হয়। এ বছর এইচএসসি ও সমমানে পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ।
গত বছর এ হার ছিল ৫৮ দশমিক ৮৩ শতাংশ এবং সেই হিসাবে পাসের হার কমেছে ৬ দশমিক ৭১ শতাংশ। বেলা ১১টায় শিক্ষা মন্ত্রণালয়ে এক অনুষ্ঠানে ফলাফল প্রকাশ করেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
এ বছর পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন শিক্ষার্থী, যা গত বছরের তুলনায় ২৯ হাজার ১৩ জন কম। গত বছর জিপিএ-৫ পেয়েছিলেন ৬৯ হাজার ৯৭ জন পরীক্ষার্থী।
এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় ২ জুলাই। প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের স্থগিত কয়েকটি পরীক্ষাসহ মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ পরীক্ষার্থী অংশ নেন।
শিক্ষাপ্রতিষ্ঠানগুলো নির্দিষ্ট ওয়েবসাইট থেকে ফলাফল সংগ্রহ করতে পারবে। এ ছাড়া ১৬৪১০ নম্বরে এসএমএস পাঠিয়ে এবং অনলাইনে ফল জানা যাবে।
উত্তরপত্র পুনঃনিরীক্ষণের জন্য আগামী ১ থেকে ৭ নভেম্বর পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে। এ সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে প্রকাশ করা হবে।