উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
অবশেষে দীর্ঘ আড়াই বছর পর পুলিশের বিতর্কিত কর্মকর্তা হারুন-অর-রশীদের চাকরি চূড়ান্তভাবে চলে গেল। গত শনিবার (৩১ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে এসংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী এই প্রজ্ঞাপনে সই করেছেন।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, ২০২৪ সালের ৬ আগস্ট থেকে তাঁর এই বরখাস্তের আদেশ কার্যকর হবে। ডিএমপির অতিরিক্ত কমিশনার হিসেবে দায়িত্ব পালনকালে তিনি অনুমতি ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। এই ঘটনার পর পুলিশ অধিদপ্তর তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের উদ্যোগ গ্রহণ করে।
তদন্তে তাঁর বিরুদ্ধে পলায়নের অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় পিএসসির মতামত নেওয়া হয়। পিএসসির ইতিবাচক মতামতের পর গত ২৫ অক্টোবর রাষ্ট্রপতি তাঁর বরখাস্তের সিদ্ধান্ত অনুমোদন করেন। এর প্রেক্ষিতেই স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই চূড়ান্ত প্রজ্ঞাপন জারি করা হলো।