উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আগামী ৫ থেকে ১৭ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে সাফ চ্যাম্পিয়নশিপ। এই টুর্নামেন্টের উদ্বোধনী দিনেই ভুটানের মুখোমুখি হবে থমাস ডুলির দল। প্রতিযোগিতা শুরু হওয়ার আগে বাংলাদেশ দল বর্তমানে কঠোর অনুশীলনে ব্যস্ত রয়েছে।
সাধারণত এত বড় টুর্নামেন্টের আগে প্রস্তুতি ম্যাচ খেলার নিয়ম থাকলেও এবার তা সম্ভব হচ্ছে না। ফিফা উইন্ডো না থাকায় এবং সাফের সময়টি ফিফা উইন্ডোর বাইরে পড়ায় কোনো দেশই ঢাকায় এসে ম্যাচ খেলতে রাজি হয়নি।
বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার জানিয়েছেন যে দেশ তো দূরের কথা, কোনো ক্লাবের সঙ্গেও প্রস্তুতি ম্যাচ খেলা হবে না। আগামীকাল বিকেল ৫টায় জাতীয় স্টেডিয়ামে তাই নিজেদের মধ্যে একটি অনুশীলন ম্যাচ খেলবেন জামাল-তপুর দল।
এদিকে সাফ চ্যাম্পিয়নশিপে খেলার জন্য কানাডা প্রবাসী ফুটবলার শমিত সোম গত বৃহস্পতিবার ঢাকায় এসে পৌঁছেছেন। হামজা চৌধুরী আসতে না পারলেও শমিত যে খেলবেন তা নিশ্চিত করেছে বাফুফে এবং তিনি আজই দলের সঙ্গে অনুশীলনে নামবেন।