উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
জ্যোতির্বৈজ্ঞানিক গবেষণা সংস্থাগুলোর হিসাব অনুযায়ী, আগামী ২০২৭ সালের ৮ ফেব্রুয়ারি সোমবার পবিত্র রমজান মাস শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে রমজানের প্রথম দিন এবং পবিত্র ঈদুল ফিতরের তারিখ চূড়ান্তভাবে নির্ধারিত হবে চাঁদ দেখার ওপর ভিত্তি করে। সম্প্রতি এক প্রতিবেদনে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ এ তথ্য জানায়।
প্রতিবেদনে জানানো হয়, হিজরি সন চাঁদের গতিপথের ওপর নির্ভরশীল হওয়ায় প্রতি বছর ইংরেজি ক্যালেন্ডারে পবিত্র রমজান মাস প্রায় ১০ থেকে ১২ দিন এগিয়ে আসে। এ হিসাব অনুযায়ী, ২০২৭ সালে রমজান মাস ২০২৬ সালের তুলনায় প্রায় ১০ থেকে ১১ দিন আগে শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। সম্ভাব্য হিসাব অনুযায়ী, ২০২৭ সালের ৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় পবিত্র রমজানের চাঁদ দেখা গেলে ওই রাতেই আদায় করা হবে প্রথম তারাবির নামাজ।
রমজান ২৯ বা ৩০ দিনের হয়ে থাকে এবং শাওয়ালের চাঁদ দেখার ওপর নির্ভর করে ঈদুল ফিতর অনুষ্ঠিত হয়। বর্তমান পূর্বাভাস অনুযায়ী, ২০২৭ সালের ১০ মার্চ বুধবার ঈদুল ফিতর হতে পারে। তবে রমজানের সূচনার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে সংশ্লিষ্ট ধর্মীয় কর্তৃপক্ষ এবং এক্ষেত্রে পবিত্র রমজানের চাঁদ দেখাকেই মূল ভিত্তি হিসেবে বিবেচনা করা হবে।