উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
স্বাস্থ্যসচেতনতার অংশ হিসেবে অনেকেই দৈনন্দিন খাদ্যতালিকায় মধু রাখতে পছন্দ করেন। তবে বাজারে মধু কেনার সময় এর বিশুদ্ধতা, গুণগত মান ও নিরাপত্তা সম্পর্কে সচেতন থাকা জরুরি। শীতের দিনে মধু জমে যাওয়ার ঘটনাকে অনেকেই ভেজাল বলে মনে করলেও এটি খাঁটি হওয়ার সবচেয়ে বড় প্রমাণ। বিজ্ঞানের ভাষায় একে ক্রিস্টালাইজেশন বলা হয় এবং খাঁটি মধু ঠান্ডায় জমবেই।
বোতলজাত মধু কেনার সময় লেবেল যাচাই করা সবচেয়ে বেশি জরুরি এবং উৎপাদন ও মেয়াদের তারিখ ভালোভাবে পরীক্ষা করুন। উপাদানের তালিকায় বাড়তি চিনি বা অন্য মিষ্টি দেওয়া আছে কি না তা দেখে নিন। মধুর রং বা ঘনত্ব দেখে বিভ্রান্ত হওয়ার কিছু নেই কারণ ফুলের উৎসের উপর নির্ভর করে রং ভিন্ন হতে পারে। রাস্তাঘাটে মৌচাক থেকে সরাসরি ভাঙা মধু যাচাই না করে কেনা একেবারেই উচিত নয়।
সুস্থ প্রাপ্তবয়স্করা দিনে এক থেকে দুই টেবিল চামচ মধু অনায়াসেই খেতে পারেন। তবে ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। এক বছরের কম বয়সি শিশুদের কখনওই মধু খাওয়ানো উচিত নয় কারণ খাঁটি মধুতেও বটুলিজম রোগের জীবাণু থাকতে পারে।