উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মানুষের ইতিহাস মূলত ক্ষুধা, ভয়, অজ্ঞতা, পরাধীনতা ও অপমান থেকে মুক্তির অন্বেষণের ইতিহাস। স্বাধীনতার সংগ্রাম, শিক্ষার আন্দোলন কিংবা সামাজিক ন্যায়বিচারের দাবির মধ্য দিয়ে এই আকাঙ্ক্ষা প্রকাশ পায়। প্রতিদিনের জীবনের ছোট ছোট প্রয়োজন ও অধিকারের মধ্যেই এর গভীরতম অর্থ লুকিয়ে থাকে।
চিকিৎসার খরচের ভয় বা জন্মস্থানের কারণে সুযোগ থেকে বঞ্চিত হওয়াও মানুষকে পরাধীন করে রাখে। ‘আমাদের গ্রাম—উন্নয়নের জন্য তথ্যপ্রযুক্তি’ প্রকল্পের ভিশন হলো শহরের সুযোগ-সুবিধা গ্রামীণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া। এর কেন্দ্রে রয়েছে মানুষের সমান মর্যাদা ও সুযোগের স্বীকৃতি, যাতে বসবাসের স্থান জীবনমানের বাধা না হয়।
আমাদের গ্রাম ক্যানসার কেয়ার অ্যান্ড রিসার্চ সেন্টারের মানবিক তাৎপর্য স্বাস্থ্যসেবার ক্ষেত্রে অত্যন্ত গভীর। মানুষের কাছাকাছি সেবা পৌঁছে দেওয়া, রোগের ইতিহাস শোনা এবং চিকিৎসার পথ দেখানোর মাধ্যমে স্বাস্থ্যসেবা আস্থার সম্পর্ক গড়ে তোলে। সব রোগ নিরাময় না হলেও রোগীর ব্যথা কমানো এবং তাঁকে আস্থার জায়গা দেওয়া সম্ভব।
গ্রামের তরুণদের সামনে প্রশিক্ষণ ও কাজের পথ তৈরি হলে তাঁরা সক্রিয় ভূমিকা রাখতে পারেন। স্থানীয় মানুষকে অংশীদার হিসেবে গ্রহণ করলে সমাধান অধিক কার্যকর হয় এবং মানুষ নিজের ভবিষ্যৎ নির্মাণে অংশ নিতে শেখে। আমাদের গ্রাম প্রকল্পের স্বপ্ন হলো কেউ যেন বঞ্চনার মধ্যে নিজের ভাগ্যকে অনিবার্য বলে মেনে নিতে বাধ্য না হন।
লেখক: প্রতিষ্ঠাতা পরিচালক, আমাদের গ্রাম ক্যানসার কেয়ার অ্যান্ড রিসার্চ সেন্টার, রামপাল, বাগেরহাট।