উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মানিকগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার এডহک কমিটির সদস্য সচিব হিসেবে অনুমোদন পেয়েছেন বিএনপির দুঃসময়ের লড়াকু সৈনিক ও জেলা কৃষক দলের সভাপতি গোলাম কিবরিয়া সাঈদ। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জাতীয় ক্রীড়া পরিষদ এই কমিটি অনুমোদন দিয়েছে।
জাতীয় ক্রীড়া পরিষদের ৩৪.০৩.০০০০.০০০.০৬.০৫.০০২৪.২৬.৮৪৫ স্মারকে ২১ বৈশাখ ১৪৩৩, ৪ মে ২০২৬ তারিখে এ কমিটি অনুমোদিত হয়। রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি শৈশব থেকেই ক্রীড়াঙ্গনের প্রতি আগ্রহ রয়েছে তাঁর এবং খেলাধুলাকে তিনি বরাবরই গুরুত্ব দিয়ে আসছেন।
জাতীয় ক্রীড়া পরিষদের আইন অনুযায়ী গঠিত এই কমিটিতে সভাপতি হিসেবে রয়েছেন মানিকগঞ্জের জেলা প্রশাসক। এছাড়া সদস্য হিসেবে পুলিশ সুপার, অতিরিক্ত জেলা প্রশাসক, উপপরিচালক সমাজসেবা, জেলা ক্রীড়া অফিসার ও মোহাম্মদ জাহাঙ্গীর আলম বিশ্বাস রয়েছেন।
নতুন এই কমিটির মাধ্যমে মানিকগঞ্জের ক্রীড়াঙ্গনে নতুন গতি সঞ্চার হবে বলে সংশ্লিষ্টদের প্রত্যাশা। দায়িত্ব পেয়ে গোলাম কিবরিয়া সাঈদ জানিয়েছেন, সততা ও সর্বোচ্চ চেষ্টার মাধ্যমে তিনি জেলা ক্রীড়া সংস্থার উন্নয়নে কাজ করে যাবেন।